Friday, February 6, 2015

না হলেই বরং আশ্চর্য হতাম

গতকাল একুশে বই মেলার মেইন গেটে মাত্র ৫ টাকার বাদাম বিক্রি করার অপরাধে এক পুলিশ তার সব বাদাম গুলো পা দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়।ঐ বাদাম বিক্রেতা সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বাদাম বিক্রি করে মাত্র ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে সক্ষম মাত্র।

আর এই সামান্য উপার্যন দ্বারা তার পাচ সদস্য বিসিষ্ট সংসার পরিচালনার এক মাত্র উৎস।আর হরতাল অবরোধের এই টানা হেচরার বাজারে তার ক্ষুদ্র ব্যবসার সমস্ত চালান মাটিতে মিশে দিল ঐ নর পিচাস পুলিশ শয়তান।

Wednesday, February 4, 2015

সংষ্কৃতির দীর্ঘশ্বাস


বর্তমান প্রেক্ষাপট কে নিয়ে আজ লিখতে বসছি কারন আমি ১৯৭১ সালের ত্রিশ লক্ষ মানুষ আর ১৯৫২ সালের সালাম রফিক দের মত তাজা যুবকদের রক্তের বিনিমিয়ে অর্জিত এক স্বাধীন দেশের নাগরিক!! হ্যাঁ, তাদের কে বলছি আপনারা যারা বর্তমান সময়ে অনর্গল হিন্দি ভাষা বলে নিজেকে একজন গর্বিত বাঙ্গালী জাতি মনে করছেন...

যখন আপনি আপনার নিজ জন্মভূমির ভাবমূর্তি নষ্ট করেন, জন্মভূমি কে সম্মান দিতে পারেননা।
তখন আমি মনে করে আপনাদের টেনে হিচড়ে ঐ ভারতে ছুরে ফেলে দেওয়া উচিত।
তাই বলব, ইতিহাস জানুন দেশকে ভালোবাসুন ইতিহাস ঘেটে দেখুন আমাদের দেশ পৃথিবীর অন্যান্য অনেক দেশ গুলার চাইতেও অনেক গর্ব করবার মত একটা দেশ যেখানে আপনার আমার জন্ম। এটা আমাদের অনেক গর্বের যে আমরা স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক...
আরো দেখুন> facebook.com/wepookaa

Wednesday, January 28, 2015

রাজনৈতিক আবেগ নাকি আবেগী রাজনীতি

কেমন আছেন সবাই? জানি ভাল নেই, তবুও আশা করি ভাল থাকুন। সর্বপ্রথম মরহুম আরাফাত রহমান কোকোর এ মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছি। তিনি একদমই রাজনৈতিক ব্যাক্তিত্ব ছিলেন না, তবুও তাকে রাজনীতির দ্বারা পদপৃষ্ঠ হতে হল। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এইত সেদিনের কথা, তার মৃত্যুর পর শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী - খালেদা জিয়ার বাসায় যাচ্ছেন তাকে সমবেদনা জানাতে। কিন্তু শেষমেশ দেখা আর হল না। কারন, তার বাসায় তালা দেওয়া বিধায় ঘুরে আসতে হল। আমরা মনে করি আপনাকে ঘুরে আসতে হত না, যদি আপনি আপনার আসার খবরটা সেখানে কোন সিনিয়ার নেতাকে জানাতেন। এভাবে না জানিয়ে দেখা করতে আসা এবং দেখা না করে চলে যাওয়ার মধ্যে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। আমি আপনার সান্তনা দেওয়ার সিদ্ধান্তটা কে শ্রদ্ধার সাথে স্বাগত জানাই। কিন্তু মনটা কেমন যেন খচ খচ করছে। তবে কি এখানেও কোন রাজনৈতিক প্যাঁচের পাল্লায় পরতে হল আমাদের? আবেগ নিয়ে রাজনীতি।

এর পরের ঘটনাটা এমন না হলে মানতাম এখানে কোন রাজনৈতিক প্যাঁচ নেই, এটা সম্পুর্ন আবেগ। কিন্তু যখন দেখলাম সাবেক প্রধানমন্ত্রীর ছোট ছেলে কোকোর জন্য সামরিক কবরস্থানে ৩ হাত জায়গা জুটল না তখন তো আর মন মানল না যে সেটা সত্যিই আবেগ ছিল। কিন্তু এতটুকুতে বাঁচা যে কোকোর জানাজায় আসা জনসমুদ্রে আপনার জলকামান অথবা পেপার স্প্রে পরে নি। আপনাকে সাধুবাদ জানাই এই কারনে। এমনিতে দেশের যা অবস্থা, শুনলাম যে কোন সময় যে কোন কিছু ঘটে যেতে পারে। একটু ভয়ের মধ্যেই দিনাতিপাত করছি আরকি।

যাই হোক, এবার আসি আমাদের  ফিল্মি জগতের ফিল্মি ক্যারেক্টারের নায়ক নায়িকাদের কথায়। আপনাদের প্রতিবাদ বলতে গেলে সফলই হয়েছে। ইতিমধ্যে ৪ টি ছবি অনুমোদন পেয়েছে শুনলাম, বুঝতে আর বাকি নেই দেশের ব্যবসায় নিতিবোধ চলে নাকি তারা আর কতটা সংস্কৃতি মনা। কিন্তু আপনাদের প্রতিবাদটাও যে নৈতিক তা কিন্তু ঠেকছে না, এতে বানিজ্যিক একটা আস্বাদ পাওয়া যায়। আপনাদের টনক নড়ল তখন যখন ভারতীয় ছবি এসে লাথি মারল আপনাদের পেটে। কাফনের কাপর পড়লেন তখন যখন গা ঢাকার আর কিছু অবশিষ্ট নেই, আর জনগনের চোখে ধুলো দিচ্ছেন। জনগন চোখ পরিস্কার করতে জানে জনাব। তাই আগে নৈতিকতা টা দেখুন, দেখবেন পেট চালানোর মালিক পেট ঠিকই চালিয়ে দেবেন।

আর হ্যা মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, এসব কথার জন্য আমাকে দোষি সাব্যস্ত করার কারন খুঁজে পেলাম না। আর তাছাড়া আমার লেখনীয় আপনাদের রাজনীতিতে কোন হার্মফুল ইফেক্ট করবে বলে বিশ্বাস হয় না। অতএব দয়া করে আমাকে চৌদ্দ শিকের ঘর উপহার দেবেন না। আমি নিতান্তই একজন ইনোসেন্ট বাংলাদেশি।

Monday, January 19, 2015

ভাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যম

সবাইকে সালাম ও শুভেচ্ছা। হঠাৎ করে আজ শুনলাম Viber, Waht'sApp, Tango সহ আরো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম  নিরাপত্তা জনিত কারনে সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। শুনে কিছুটা নিশ্চিত হওয়ার জন্যই মোবাইলটা হাতে নিলাম। দেখলাম হ্যাঁ,সত্যিই তো। বুঝতে চেষ্টা করতে লাগলাম এসব যোগাযোগ মাধ্যম গুলো থেকে নিরাপত্তার কি ক্ষতি হতে পারে। বুঝলাম, অবরোধ কর্মসূচীর বিপক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া।

একটা জনপ্রিয় প্রশ্ন করি, মাননীয় সরকার, আপনার মাথা ব্যাথা হলে কি আপনি আপনার মাথাই কেটে ফেলবেন? আপনার উত্তরটা জানি। যা হোক, ভাইবার বন্ধের কারনে লাভ হচ্ছে কজনের আর ক্ষতি পোহাতে হচ্ছে কজনের, বিষয় টা খতিয়ে দেখবেন। আপনি ভাইবার বন্ধ করেছেন আর তারা বি টী আর সি-র ওয়েবসাইট হ্যাক করেছে। বিষয় টা চিন্তার। ভাইবার বন্ধের কারনে লক্ষ লক্ষ মানুষ যারা নিজেদের পরিবার থেকে দূরে থাকে তারা কতটা কষ্টের সম্মুখীন হবেন তা কি ভেবে দেখেছেন? তারা এ সল্প খরচের যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখত, আপনি তো সে পথটা বন্ধ করে দিলেন।

আপনার Viber, Waht'sApp, Tango বন্ধের মাধ্যমে বিশ্বে আমাদের দেশের কি ভাবমূর্তি উপস্থাপিত হচ্ছে যে আমার দেশের সরকার এতটাই পঙ্গু যে তার নাশকতা এড়াতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিতে হচ্ছে। মাননীয় সরকার পথ শুধু একটাই নেই। আমার দেশে বুদ্ধিমান মানুষের সংখা কম নয়। আপনি তাদের নিয়ে অন্য কোন পন্থা বা উপায় বের করুন। এসব সামাজিক যোগাযোগ মাধ্যম কেন বন্ধ করতে হবে। আসলে ভুলটা আমাদেরই, আমরাইতো আপনাদের মত মাথামোটাদের কে ভোট দিয়ে ক্ষমতার আসনে বসিয়েছি। ক্ষমা করবেন।
আরো>

Sunday, January 18, 2015

আমরা কি সভ্য সমাজে?

ধন্যবাদ পাঠক গন আমাদের সাথে থাকার জন্য। ভাবছিলাম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে। বাংলাদেশের রাজনীতি নিয়ে। হ্যাঁ, এটা স্পর্শকাতর। আপনারা আজকাল আমাদের দেশের দিকে তাকালেই বুঝতে পারবেন কেন স্পর্শকাতর বললাম। আসলে এভাবে প্রধান দুই রাজনৈতিক দল একে অন্যের দিকে কাঁদা ছোঁড়াছুড়ি করলে কিভাবে হবে...? আমরা সাধারন জনগন। আমাদেরও তো একটা সহ্যসীমা আছে নাকি! আর যাই হোক বিশেষ করে আমরা যারা তরুণ তারা মানষিকভাবে কতটা প্রভাবিত হচ্ছি তা কি কেও ভেবে দেখেছে? আমি এখানে কারও মদদে তথা কারও পক্ষে বা বিপক্ষে কথা বলতে আসি নি।

আমাদের চিন্তাভাবনা একটু আলাদা। আমরা কোন দাঙ্গা ফাসাদ অথবা সাধারন জীবনে কোন প্রকার হয়রানি চাই না। আমরা রাজনীতি বুঝি না। আমরা ছোটবেলা থেকে যেমন বাংলাদেশের গল্প শুনে বড় হয়েছি তেমন বাংলাদেশ দেখতে চাই। সেটা যার দ্বারাই হোক না কেন। এভাবে দেশ বেচে খাওয়ার উপায়ে আমরা বিশ্বাসী নই।

আসলে কেন লিখছি এসব? কারন আমরা সাধারন মানুষ, কোন অসঙ্গতি দেখলে আমাদের ভেতরে জ্বালাপোড়া করে। আমরা সাধারন ভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে চাই। আমরা কোন প্যেচে পরতে চাই না। এভাবে একে অন্যকে দোষ না দিয়ে একটা দীর্ঘস্থায়ী সমাধানে আসুননা। দেখবেন দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দেখে আপনিও খুশি হবেন। আপনার ঘুম হবে নিশ্চিন্ত।
আর হ্যাঁ, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলতে আজকাল দেখি অনেক দেশপ্রেমী জন্ম নিয়েছে। তারা তাদের নিজ নিজ দল নিয়ে উল্লাস করে আর বিরধী দলের নেতাদের যাচ্ছেতাই অশালীন ভাষায় গালিগালাজ করে। এরা কোন সংস্কৃতিতে লালিত আমি জানি না। দুঃখ হয় এসব তরুণদের দেখে। এ কেমন ব্যাবহার। থাক বেশি কিছু বলব না। ভাল লাগছে না আর এ নিয়ে চিন্তা করতে। আমরা শুধু চাই #গল্পের_সেই_বাংলাদেশ_ফিরিয়ে_দাও।

আরো দেখুন>

সরকারি নোট পাঁচ টাকা

বাহ, চমৎকার! আমাদের দেশের মন্ত্রী মহদয়গন অত্যান্ত বুদ্ধিমতী। আজ নাকি মাল সাহেব (অর্থমন্ত্রী) অনেক ভাবনা চিন্তার পর এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি একটি প্রশ্ন করতে চাই, কি খেয়ে এই সিদ্ধান্ত টা নিলেন? ৫ টাকা সরকারি নোট! তাহলে এই উন্নয়নশীল দেশের নিম্ন আয়ের মানুষগুলো কি সমস্যার সম্মুখীন হবে চিন্তা করেছেন? থাক, বেশি কিছু বলব না, যদি গুম হয়ে যাই!

১ টাকা এবং ২ টাকার সাথে আমাদের মাল সাহেবের কোনো ব্যাক্তিগত দন্দ আছে কিনা জানি না, কিন্তু কথা হল একটু চিন্তা করে সীদ্ধান্ত নেবেন। এইযে পুরনো ১ এবং ২ টাকা ধংস করতে চাইছেন, নিজেই বলছেন ৩০০ কোটি টাকা ব্যয় হবে। কেন মিছেমিছি এটা ব্যয় করবেন, এটা কি উন্নয়ন মূলক কোন কাজে লাগানো যায় না...? আমাদের দৈনন্দিন ছোটখাট কাজে খুচরা টাকা আমাদের সবারই প্রয়োজন হয়, এগুল ধংস করলে তো আমরা বিপাকে পরে যাব। আপনি জিজ্ঞাসায় বলেছেন ১ টাকা ২ টাকায় কি চকলেট পাওয়া যায় নাকি? জনাব, অত্যান্ত স্রোদ্ধার সাথে বলছি আমার দেশের মানুষ সবাই আপনার মত পয়সা ওয়ালা নয়। দয়া করে বিষয়টি পুনঃবিবেচনা করবেন। আরো দেখুন>

Friday, January 16, 2015

Welcome to our community

Hello intellectuals, welcome to this community.We will be get back to you guys soon with new views and you will justify the truth and yes, don't forget to let us know any kind of  issues you face. We will just say encourage us keeping our mentality as like a very common man. checkout our page .Weপোকা