Sunday, January 18, 2015

আমরা কি সভ্য সমাজে?

ধন্যবাদ পাঠক গন আমাদের সাথে থাকার জন্য। ভাবছিলাম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে। বাংলাদেশের রাজনীতি নিয়ে। হ্যাঁ, এটা স্পর্শকাতর। আপনারা আজকাল আমাদের দেশের দিকে তাকালেই বুঝতে পারবেন কেন স্পর্শকাতর বললাম। আসলে এভাবে প্রধান দুই রাজনৈতিক দল একে অন্যের দিকে কাঁদা ছোঁড়াছুড়ি করলে কিভাবে হবে...? আমরা সাধারন জনগন। আমাদেরও তো একটা সহ্যসীমা আছে নাকি! আর যাই হোক বিশেষ করে আমরা যারা তরুণ তারা মানষিকভাবে কতটা প্রভাবিত হচ্ছি তা কি কেও ভেবে দেখেছে? আমি এখানে কারও মদদে তথা কারও পক্ষে বা বিপক্ষে কথা বলতে আসি নি।

আমাদের চিন্তাভাবনা একটু আলাদা। আমরা কোন দাঙ্গা ফাসাদ অথবা সাধারন জীবনে কোন প্রকার হয়রানি চাই না। আমরা রাজনীতি বুঝি না। আমরা ছোটবেলা থেকে যেমন বাংলাদেশের গল্প শুনে বড় হয়েছি তেমন বাংলাদেশ দেখতে চাই। সেটা যার দ্বারাই হোক না কেন। এভাবে দেশ বেচে খাওয়ার উপায়ে আমরা বিশ্বাসী নই।

আসলে কেন লিখছি এসব? কারন আমরা সাধারন মানুষ, কোন অসঙ্গতি দেখলে আমাদের ভেতরে জ্বালাপোড়া করে। আমরা সাধারন ভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে চাই। আমরা কোন প্যেচে পরতে চাই না। এভাবে একে অন্যকে দোষ না দিয়ে একটা দীর্ঘস্থায়ী সমাধানে আসুননা। দেখবেন দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দেখে আপনিও খুশি হবেন। আপনার ঘুম হবে নিশ্চিন্ত।
আর হ্যাঁ, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলতে আজকাল দেখি অনেক দেশপ্রেমী জন্ম নিয়েছে। তারা তাদের নিজ নিজ দল নিয়ে উল্লাস করে আর বিরধী দলের নেতাদের যাচ্ছেতাই অশালীন ভাষায় গালিগালাজ করে। এরা কোন সংস্কৃতিতে লালিত আমি জানি না। দুঃখ হয় এসব তরুণদের দেখে। এ কেমন ব্যাবহার। থাক বেশি কিছু বলব না। ভাল লাগছে না আর এ নিয়ে চিন্তা করতে। আমরা শুধু চাই #গল্পের_সেই_বাংলাদেশ_ফিরিয়ে_দাও।

আরো দেখুন>
Categories:

0 comments:

Post a Comment