একটা জনপ্রিয় প্রশ্ন করি, মাননীয় সরকার, আপনার মাথা ব্যাথা হলে কি আপনি আপনার মাথাই কেটে ফেলবেন? আপনার উত্তরটা জানি। যা হোক, ভাইবার বন্ধের কারনে লাভ হচ্ছে কজনের আর ক্ষতি পোহাতে হচ্ছে কজনের, বিষয় টা খতিয়ে দেখবেন। আপনি ভাইবার বন্ধ করেছেন আর তারা বি টী আর সি-র ওয়েবসাইট হ্যাক করেছে। বিষয় টা চিন্তার। ভাইবার বন্ধের কারনে লক্ষ লক্ষ মানুষ যারা নিজেদের পরিবার থেকে দূরে থাকে তারা কতটা কষ্টের সম্মুখীন হবেন তা কি ভেবে দেখেছেন? তারা এ সল্প খরচের যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখত, আপনি তো সে পথটা বন্ধ করে দিলেন।আপনার Viber, Waht'sApp, Tango বন্ধের মাধ্যমে বিশ্বে আমাদের দেশের কি ভাবমূর্তি উপস্থাপিত হচ্ছে যে আমার দেশের সরকার এতটাই পঙ্গু যে তার নাশকতা এড়াতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিতে হচ্ছে। মাননীয় সরকার পথ শুধু একটাই নেই। আমার দেশে বুদ্ধিমান মানুষের সংখা কম নয়। আপনি তাদের নিয়ে অন্য কোন পন্থা বা উপায় বের করুন। এসব সামাজিক যোগাযোগ মাধ্যম কেন বন্ধ করতে হবে। আসলে ভুলটা আমাদেরই, আমরাইতো আপনাদের মত মাথামোটাদের কে ভোট দিয়ে ক্ষমতার আসনে বসিয়েছি। ক্ষমা করবেন।
আরো>
0 comments:
Post a Comment