Sunday, January 18, 2015

সরকারি নোট পাঁচ টাকা

বাহ, চমৎকার! আমাদের দেশের মন্ত্রী মহদয়গন অত্যান্ত বুদ্ধিমতী। আজ নাকি মাল সাহেব (অর্থমন্ত্রী) অনেক ভাবনা চিন্তার পর এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি একটি প্রশ্ন করতে চাই, কি খেয়ে এই সিদ্ধান্ত টা নিলেন? ৫ টাকা সরকারি নোট! তাহলে এই উন্নয়নশীল দেশের নিম্ন আয়ের মানুষগুলো কি সমস্যার সম্মুখীন হবে চিন্তা করেছেন? থাক, বেশি কিছু বলব না, যদি গুম হয়ে যাই!

১ টাকা এবং ২ টাকার সাথে আমাদের মাল সাহেবের কোনো ব্যাক্তিগত দন্দ আছে কিনা জানি না, কিন্তু কথা হল একটু চিন্তা করে সীদ্ধান্ত নেবেন। এইযে পুরনো ১ এবং ২ টাকা ধংস করতে চাইছেন, নিজেই বলছেন ৩০০ কোটি টাকা ব্যয় হবে। কেন মিছেমিছি এটা ব্যয় করবেন, এটা কি উন্নয়ন মূলক কোন কাজে লাগানো যায় না...? আমাদের দৈনন্দিন ছোটখাট কাজে খুচরা টাকা আমাদের সবারই প্রয়োজন হয়, এগুল ধংস করলে তো আমরা বিপাকে পরে যাব। আপনি জিজ্ঞাসায় বলেছেন ১ টাকা ২ টাকায় কি চকলেট পাওয়া যায় নাকি? জনাব, অত্যান্ত স্রোদ্ধার সাথে বলছি আমার দেশের মানুষ সবাই আপনার মত পয়সা ওয়ালা নয়। দয়া করে বিষয়টি পুনঃবিবেচনা করবেন। আরো দেখুন>
Categories:

0 comments:

Post a Comment